অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও প্রোডাক্টিভিটি
[fe_widget]

ইউ মাস্ট ডু বিজনেস

Original price was: ৳ 60.Current price is: ৳ 45.

চমৎকার এই বইটি মুসলিম অন্ট্রাপ্রানার নেটওয়ার্কের সঙ্গে ড. তাওফিক চৌধুরির একটি সাক্ষাৎকারের আলোকে রচিত। . ড. তাওফিক চৌধুরি বিশ্ববিখ্যাত মার্সি মিশনের প্রতিষ্ঠাতা-প্রধান। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মুসলিম সামাজিক উদ্যোগগুলীর মধ্যে অন্যতম। একটি বহুজাতিক আইটি কোম্পানির প্রাক্তন সিইও থেকে বর্তমানে তিনি একাধারে একজন পেশাদার ব্যবসায়ী, প্র্যাকটিসিং মেডিকেল ডাক্তার, কর্পোরেট এবং ব্যাবসায়িক প্রশিক্ষক। ইসলামি আইন-বিধান, ফাইন্যান্স এবং মেডিকেল এথিক্সের ওপর বিশেষ ব্যুৎপত্তি তাকে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।

কিতাবুল বুয়ু

Original price was: ৳ 586.Current price is: ৳ 440.

মানুষ প্রয়োজনে একে অন্যের দ্বারস্থ হয়। একজনের থেকে দরকারি জিনিসটি নিতে গেলে তাকেও উপকৃত করতে হয় কোনো না-কোনোভাবে। আবহমানকাল থেকেই এরকম লেনদেন চলে আসছে। প্রাত্যহিক প্রয়োজনীয় আদান-প্রদানই মূলত ব্যবসা। কালের আবর্তনে তাতে মানুষ যুক্ত করে কৌশল ও নিয়মকানুন। ফলে ব্যবসায় সংমিশ্রণ ঘটে ভালো ও মন্দের।
মানুষের অর্থনৈতিক দিকটি যেন স্বচ্ছ ও নির্ভেজাল থাকে, এজন্য ইসলাম উপকারী কেনাবেচাকে হালাল আর ক্ষতিকর ক্রয়বিক্রয়কে হারাম ঘোষণা করেছে। তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো, ব্যবসার ক্ষেত্রে হালাল-হারামের বিধান জানা। বৈধ উপায়ে সম্পদ উপার্জন করা। বেচাকেনায় কাউকে না ঠকানো।
অসৎ লোকদের প্রতারণা থেকে সাবধান থাকা। এই গ্রন্থে ইসলামি অর্থনীতির আলোকে আধুনিক বিজনেস, ব্যাংকিং, মার্কেটিং পলিসি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিটি বিষয়ের প্রয়োগক্ষেত্র উল্লেখ করে বর্তমান সময়ের উদাহরণ টেনে একে আরও স্পষ্ট করা হয়েছে। সর্বোপরি ইসলামি বিধানের আলোকে আধুনিক অর্থনীতি জানতে শিক্ষিত ও সাধারণ সকলের জন্যই গ্রন্থটি উপকারী হবে, ইনশাআল্লাহ।

প্রোডাক্টিভিটি লেসনস

Original price was: ৳ 152.Current price is: ৳ 114.

যদি মহান আল্লাহর ওপর ভরসা করে আত্মশক্তিতে বলীয়ান হয়ে জীবনপথে অগ্রসর হতে চান, যদি মনপ্রাণ ঢেলে দিয়ে প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চান, যদি মেধাকে আরো বেশি বিকশিত করতে চান, তবে এ বইটির চেয়ে ভালো বন্ধু আর একটিও খুঁজে পাবেন না আপনি। এ বইয়ের চমৎকার টিপস এন্ড ট্রিকস আপনার জীবনে ভিন্ন মাত্রা এনে দেবে।

বিলিয়ন ডলার মুসলিম

Original price was: ৳ 200.Current price is: ৳ 150.

হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার উপায়, আলোকিত সমাজ ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে ব্যবসায়ীদের ভূমিকা, দাসত্ব মনোভাব দূর করে উদ্যোক্তা হওয়ার কৌশল, কেন আমরা সফল হতে পারি না, কেন আমাদের কাজে বারাকাহ আসে না—ইত্যাদি হাজারো দিকনির্দেশনায় গড়ে উঠেছে চমৎকার একটি বই ‘বিলিয়ন ডলার মুসলিম’।