রাসুলুল্লাহ ﷺ এর জীবন
[fe_widget]

আর রাহিকুল মাখতুম

Original price was: ৳ 850.Current price is: ৳ 637.

মহামহিম আল্লাহর পরম প্রিয় বান্দা যিনি, সমগ্র জগতের জন্য যিনি সাক্ষাৎ রহমত, যাকে কেন্দ্র করে আসমান-জমিনের এতসব আয়োজন, দেড় হাজার বছর আগে না-দেখেও যিনি আমাদের ভালোবেসেছেন, কাতর হয়েছেন আমাদের বেদনায়, না-দেখা সত্ত্বেও আমরা যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, যার অনুপম আদর্শকে বুকে ধারণ করে হতে চাই অনন্যসাধারণ—সেই প্রিয় নবি, প্রিয়তম রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোহরাঙ্কিত সুরভিমাখা জীবনালেখ্য এ বই।

ইসলাম নামক চারাগাছটিকে যিনি বিশাল বৃক্ষে রূপান্তরিত করেছেন, যার দাওয়াত ও মেহনতের বদৌলতে এই বৃক্ষ আরবের ঊষর মরুর বুক থেকে ডালপালা ছড়িয়েছে বিশ্বময়, দ্বীনের জন্য তাওহিদের জন্য মানবতার জন্য যিনি নিজেকে উজাড় করে দিয়েছেন, মক্কায় হয়েছেন সমাজচ্যুত, তায়েফে হয়েছেন রক্তাক্ত, উহুদে হয়েছেন জর্জরিত, খন্দকে পেটে বেঁধেছেন পাথর—সেই প্রিয় নবি, প্রিয়তম রাসুলের মহিমান্বিত জীবনগাথা আর আনন্দমধুর ও বেদনাবিধুর ঘটনাপ্রবাহের অনবদ্য শব্দচিত্র এ বই।

কে উনি

Original price was: ৳ 172.Current price is: ৳ 129.

এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের পর এক প্রমাণ করা হবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নবি ছিলেন। সত্য নবি। সত্যের দিকে আহ্বানকারী আল্লাহর সত্যিকারের একজন বার্তাবাহক, মেসেঞ্জার। একজন ট্রু প্রফেট। এই বইটি পড়ে পাঠক-পাঠিকা গালে হাত দিয়ে ভাবনার অতলে তলিয়ে যাবে, ঘুমাতে পারবে না আর চিন্তায় চিন্তায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীর পাতায় পাতায়, কুরআনের পরতে পরতে তার নবুওয়াতের সত্যতা দেখে নিতে, ভেবে বের করে শেখার চেষ্টা করবে নিজে নিজে। উনাকে অস্বীকার করার আর কোনো ভিত্তিই খুঁজে পাবে না নিজের ভেতরে। মুখে অস্বীকার করলেও, ভেতর থেকে ঠিকই জেনে যাবে, উনি নবি, সত্য নবি। আর উনাকে নবি হিসেবে সত্য জানলেই ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত হয়ে যায় অন্তরের ভেতর।

তিনিই আমার প্রাণের নবি

Original price was: ৳ 186.Current price is: ৳ 140.

তারা ছিল লাত-উজ্জার পূজারি। তাদের মন মরুদেশের রুক্ষতায় ভরপুর। অন্তরে কেবল ছলচাতুরী আর মিথ্যের বেসাতি। তারা সুর্যের প্রখর তাপের মতাে নির্দয়, নিঠুর। যত কালিমা, যত অমানিশ, পাপাচার—সব যখন। পরিণত হয়েছে তাদের নিত্যস্বভাবে, ঠক তখনই আগমন ঘটল এক নিস্পাপ মহামানবের। তিনি এলেন মেকিত্বে ডুবে থাকা সেই মুখ জাতিকে সত্যের পথ দেখাতে।
তিনি এসেছেন মহানুভবতা, ভালােবাসা আর বিশ্বস্ততার প্রতীক হয়ে। তার শুভাগমন ঘটেছে মহান রবের পক্ষ থেকে এক আলাে-ঝলমলে বার্তা নিয়ে, যে আলােয় ভেসে যায় সমস্ত অনাচার, মুছে যায় সব মিথ্যে। উপাস্যের ঠুনকো অস্তিত্ব। তিনি জানেন ভালােবাসা ছড়িয়ে দিতে। তিনি জানেন সকলের মাঝে ভালােবাসার বীজ বুনে দিতে। তিনিই আমার নবি। তিনিই আমার প্রাণের নবি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

নবি জীবনের গল্প

Original price was: ৳ 290.Current price is: ৳ 218.

চৌদ্দ শ’ বছর আগের কথা। তপ্ত মরুর বুকে গড়ে উঠেছে বিশাল এক জনপদ। আধারের আস্তরণ সেখানে অনেক বেশি প্রকট। মিথ্যের বেসাতি আর পাপাচারের নগ্নোৎসবে মাতােয়ারা সবাই ৷ বিচ্যুত তারা সকলে, এক অনিবার্য সত্যের পয়গাম থেকে যা এই অঞ্চলে একদিন ফেরি করেছিলেন এক আলাের ফেরিওয়ালা ইবরাহিম আলাইহিস সালাম৷ যে আলাে প্রায় নিভুনিভু, সে আলােতে নতুন বিচ্ছুরণ নিয়ে একদিন উন্মেষ ঘটলাে এক মহামানবের যার আগমনে বদলে গিয়েছে গোটা পৃথিবী! ইতিহাসের সকল গতিপথ, সকল বাঁক যিনি ভেঙেচুরে গড়েছেন, যিনি অনিবার্য সেই সত্য পয়গামের ধারক হয়েছেন ধরণির বুকে, তিনি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম৷

সেই মহামানবের মহামানবীয় গুণাবলি, যা তাকে সবার চাইতে আলাদা করেছে, যা তাকে সকলের মাঝে অনন্যসাধারণ করে তুলেছে, সেই অনন্যতার গল্প আমাদের জীবনে কতটা নিবিড়ভাবে প্রাসঙ্গিক তা জানতে ডুব দেওয়া যাক ‘নবি-জীবনের গল্পে।

নবিজির (ﷺ) শেষ দিনগুলো

Original price was: ৳ 150.Current price is: ৳ 113.

জীবনের শেষ দিনগুলোতে কেমন ছিল নবিজির রুটিন? অসুস্থতার সময়টা তিনি কীভাবে কাটাতেন? নবিজি যখন ভীষণ অসুস্থ, তখন পরিবার ও সাহাবিদের সাথে কীরকম ছিল তার আচরণ? কী ছিল তার অন্তিম উপদেশ? কেমন ছিল নবিজির শেষ নিঃশ্বাস ত্যাগ, সাহাবিদের শোক ও জানাযা আদায়ের দৃশ্যগুলো? এমনসব গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত উত্তর উঠে এসেছে এ বইয়ে। রাসুলের ভালোবাসায় সিক্ত যে হৃদয়, এ বই সে হৃদয়ে জাগাবে নবিপ্রেমের আলোড়ন, উথলে দেবে ভালোবাসার জোয়ার। আমরা যারা নবিজিকে ভালোবাসি, সাহাবিদের ভালোবাসি আর চাই নিজেদের শেষ দিনগুলোকে সুন্দর ও আলোকিত করে তুলতে, তাদের জন্য অবশ্যপাঠ্য এ বই।

নবিয়ে রহমত

Original price was: ৳ 850.Current price is: ৳ 638.

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুকালে দুধপান করার সময় দুধ-ভাইয়ের অংশটুকু রেখে পান করতেন, কারণ তিনি রহমতের নবি। পৃথিবীতে যাকিছু চিরকল্যাণকর, তিনি ছিলেন সেসবের আশ্চর্য আধার। যারা তাকে দিয়েছে অবর্ণনীয় কষ্টক্লেশ, তিনি তাদের জন্য ঘোষণা করেছেন গণক্ষমা। কারণ তিনি রহমতের নবি। যারা তাকে তাড়িয়ে দিয়েছে দুয়ার থেকে, পাথরে পাথরে করেছে জর্জরিত, তিনি তাদের জন্য করেছেন কল্যাণের দুআ। কারণ তিনি রহমতের নবি। রহমতের নবির সে মহাকাব্যিক জীবনের আনন্দ-বেদনার ঘটনাবলি দিয়ে সাজানো হয়েছে অসামান্য সিরাতগ্রন্থ ‘নবিয়ে রহমত’।

নবীজি (ﷺ) — যেমন ছিলেন তিনি

Original price was: ৳ 278.Current price is: ৳ 209.

একজন মানুষের হাত ধরে পাল্টে গেল পৃথিবীর ইতিহাস। মোড় নিল বিশ্ব রাজনীতি। সভ্যতা পেল নতুন এক মাত্রা। সেই মানুষের হাত ধরে পৃথিবীতে আবার নেমে এলো হিদায়াতের ফল্গুধারা। মানুষটার নাম মুহাম্মাদ ইবন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ এসে পৃথিবীকে এমনভাবে নাড়িয়ে দিয়েছেন—এমন ঘটনা পৃথিবীতে আর দুটো নেই। মানবতার মুক্তির দূত এই মহামানবের জীবনী লেখক এমন ঢঙে উপস্থাপন করেছেন, পড়তে গিয়ে পাঠকের মনে হবে যেন তারা চোখের সামনেই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে পাচ্ছেন। বইটির নামও রেখেছেন সেভাবে—মুহাম্মাদ : কাআন্নাকা তারাহু। তার অন্যতম সেরা কাজ এই ‘মুহাম্মাদ : কাআন্নাকা তারাহু’। আমরা বইটির নাম রেখেছি—নবীজি।
বইটিতে নবীজির জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। নবীজির নাম, বংশ, জন্মভূমি, শৈশব, নবুওয়াত, ধর্ম, ঐশীগ্রন্থ, সত্যবাদিতা, ধৈর্য, মহানুভবতার মতো তার আরো অনেক মানবিক গুনাবলী সম্পর্কে এই বই থেকে জানা যায়।

সিরাজাম মুনিরা

Original price was: ৳ 280.Current price is: ৳ 210.

ধু-ধু মরুভূমির পরতে পরতে ছড়ানো রুক্ষতা তখন বালুকাময় প্রান্তর ছাপিয়ে আসন গেড়েছিল মনন ও মগজে। আত্মসমর্পণ, ভরসা, ন্যায়-অন্যায়ের মানদণ্ড, অঙ্গীকার রক্ষা, ক্ষমা, কল্যাণকামিতা, সান্ত্বনা ও প্রজ্ঞা—সব পুড়ে পুড়ে খাক হয়ে গিয়েছিল সেই রুক্ষতায়। ধুকছিল বিপন্ন মানবতা। শয়তানি ছোবল আর ঘোর অমানিশায় নিস্তেজ হয়ে পড়ছিল সত্যের আলো। কী এক বিভীষিকা!
সহসা এক আলোর বন্যায় যেন গেল সব বাতুলতা। ধুকতে থাকা প্রাণে জাগল উচ্ছ্বাস। কী মায়া, কী মমতায় জড়াতে এলেন তিনি! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। খুইয়ে বসা সবই ফিরে পেয়ে সভ্যতা টানল স্বস্তির শ্বাস। তার চারিত্রিক মাধুর্য ও অনুপম ব্যক্তিত্বের স্বীকৃতিতে ঘোষিত হলো—‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’
কী সেই আদর্শ? কেমন ছিল তার জীবনযাপন, তার ভালোবাসা? কী শেখার আছে সেখান থেকে? এ বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠাজুড়ে নবিজির শাশ্বত সেই আদর্শের হৃদয়গ্রাহী শব্দচিত্রই এঁকেছেন লেখক। পাঠকদের স্বাগতম সেই আলোর দুনিয়ায়…

সিরাতে ইবনে হিশাম

Original price was: ৳ 436.Current price is: ৳ 327.

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত এক প্রোজ্জ্বল প্রদীপ—যার সামনে আমাদের জীবন এক চিলতে সলতের মতো। এর আলোয় প্রজ্বলিত হয়ে ওঠে আমাদের জীবনবাতি। আলোকিত হয়ে ওঠে হৃদয়জগৎ। জীবনের কানাগলি ছেড়ে আমরা তখন উঠে যাই আলোর রাজপথে। ছুটে যাই ভালোর দিকে। এজন্য সিরাতের মোহন এত দারুণ। জানা ঘটনা, জানা ইতিহাস বারবার পড়ার পরেও মনের তৃপ্তি মেটে না। এ যেন সঞ্জীবনী সুধা—যত পান করি, তত উজ্জীবিত হই।

সিরাতে ইবনে হিশাম বহুলপঠিত ও সমাদৃত একটি গ্রন্থ। এটি সিরাতশাস্ত্রের প্রামাণ্যগ্রন্থ হিসেবে বরিত। সিরাতের পাঠক, লেখক, গবেষক সকলের কাছে গ্রন্থটির যথেষ্ট কদর ও ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই সহস্র শতাব্দীর বেশি সময় ধরে আজও এর উপকারিতা ও জনপ্রিয়তা সমান। এই গ্রন্থে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোটা জীবনকে আলোকবর্তিকা হিসেবে তুলে ধরা হয়েছে। যার উজ্জ্বল পাঠগ্রহণের দ্বারা সমগ্র মুসলিম উম্মাহ পাবে সঠিক পথের দিশা।