ইসলামের প্রাসঙ্গিকতা ও সংশয় নিরসন
[fe_widget]

আরজ আলী সমীপে

Original price was: ৳ 300.Current price is: ৳ 225.

জগতে আলো-অন্ধকারের মতো, সত্য-মিথ্যার একটা লড়াই বিরাজমান ছিল, আছে এবং শেষ দিন পর্যন্ত বহাল থাকবে। জাহিলিয়াতের দ্বন্দ্ব শেষ হয়ে যায়নি এবং যাবে না। এগুলো নানান সময়ে নানান রূপে আমাদের সামনে এসে ধরা দেবে।

‘ওটা মিথ্যা ।’
‘ওটা অযৌক্তিক ।’
‘ওটা অবিশ্বাস্য ।’
‘ওটা অবৈজ্ঞানিক ।’
‘ওটা কেবল অন্ধবিশ্বাস ।’

এরকম নানান প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তারা। তাদের মিথ্যাচার, যুক্তির অসারতা, অবিশ্বাসের দর্শন, পক্ষপাতী বিজ্ঞান পাঠ এবং বিশ্বাসের বিরুদ্ধে তোলা অভিযোগের বিপরীতে ‘আরজ আলী সমীপে’ হতে পারে একটি ভিন্নমাত্রার সংযোজন।

আর্গুমেন্টস অব আরজু

Original price was: ৳ 250.Current price is: ৳ 188.

আমাদের সবুজ উপত্যকায় মাঝে মাঝে কুয়াশার মতো ঘন হয়ে নেমে আসে সর্বগ্রাসী এক অদ্ভুত অন্ধকার। সেই অন্ধকার ঝেঁকে বসে আমাদের নীলাভ আকাশে। হৃদয়-প্রকৃতিজুড়ে শুরু হয় এক মহা দুর্যোগ। মায়ের গর্ভ হতে বিশ্বাসের যে অঙ্কুর আমরা বুকে ধারণ করে বেড়ে উঠি, দুর্যোগের ঘনঘটায় সেই অঙ্কুর টালমাটাল হয়ে ওঠে।
এরপর, মাঝে মাঝে কেউ আলো হাতে আবির্ভূত হয়। ডুবে যাওয়া নগরীতে এক টুকরো আলো এসে পড়ে। সেই আলোয় বিলীন হতে থাকে অন্ধকার। বিশ্বাসের যে আদিম চারাগাছকে তারা উপড়ে দিতে চেয়েছিল, সেই চারাগাছ ধীরে ধীরে বটবৃক্ষ হয়ে তাদের মাথার ওপর বিরাজমান হয়।
সেই অন্ধকার কাটাতে এই তল্লাটে যে ক’টি চরিত্র বুক পেতে দাঁড়িয়েছে, আরজু তাদের একজন। তার যুক্তি, তর্ক আর তথ্যের বাহারে সে বের করে আনে ধ্রুব সত্যকে। এভাবেই আরজু ছুটে চলে তার গন্তব্যে। কোথায় গিয়ে থামবে সে?

জবাব

Original price was: ৳ 315.Current price is: ৳ 236.

২০১৫-র শেষ দিক থেকেই মুশফিকুর রহমান মিনার ভাই এমন একটি ওয়েবসাইটের পরিকল্পনা করেন যা হবে নাস্তিক্যবাদী সকল ব্লগের জবাব। এক ওয়েবসাইটের মাঝেই ইসলামবিরােধীদের সকল অপপ্রচারের জবাব থাকবে। ২০১৬ সাল থেকে এই সাইটের জন্য প্রবন্ধ লেখা ও সংগ্রহের কাজ শুরু হয়। সে সময়ে প্রখ্যাত আলেমে দ্বীন ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কাছেও এই ওয়েবসাইটের পরিকল্পনা জানানাে হয়েছিল। তিনি সব শুনে এ জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি নিয়ে কাজের জন্য তার সাথে দেখা করবার মাত্র ২ দিন আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

এরপরেও অব্যাহত ছিল ওয়েবসাটের কাজ। অবশেষে ২০১৮ সালে আলাের মুখ দেখতে পায় ‘ইসলামবিরােধীদের জবাব—Response To Anti-Islam’ (www. response-to-anti-islam.com)। নাস্তিকদের উত্থাপিত যাবতীয় প্রশ্ন, অভিযােগআপত্তির জবাব সংবলিত সবিস্তার প্রবন্ধ রয়েছে এই ওয়েবসাইটে। অনেক লেখক এবং কলা-কুশলীর অক্লান্ত পরিশ্রমে সমৃদ্ধ এই সাইট। এই সাইটের জন্য তৈরি করা হয়েছে Android এবং iOS অ্যাপ। ফলে যে কেউ খুব সহজেই নিজ মােবাইল ফোনে অ্যাপগুলাে ডাউনলােড করে লেখাগুলাে পড়ে ফেলতে পারেন।

ওয়েবসাইট থেকে বাছাইকৃত সেরা লেখাগুলাের একটি সংকলন হচ্ছে জবাব। ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি বইয়ের মাধ্যমেও বিশ্বাসের কথাগুলাে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

জবাবঅনেক লেখকের সমন্বিত চেষ্টার ফল। প্রথিতযশা অনেক লেখককে চিন্তাশীল, ভাবনাজাগানিয়া, গবেষণাধর্মী লেখায় সমৃদ্ধ এই সংকলন। নাস্তিক্যবাদ-বিরােধী কাজগুলােতে জবাব নতুন এবং গুরুত্বপূর্ণ একটা সংযােজন হতে যাচ্ছে বলেই আমার বিশ্বাস।

মানুষকে ঈমানের পথে ডাকতে যেসব মানুষ নিরলস কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্য অপরিসীম দুআ আর ভালােবাসা। জবাব বইতে যেসব লেখকদের লেখা অন্তর্ভুক্ত হয়েছে, তাদের জন্যও অফুরান ভালােবাসা। অনেক অনেক ভালােবাসা বইটির সংকলক মুশফিকুর রহমান মিনার ভাইয়ের জন্যও। আল্লাহ যেন কাজটাকে কবুল করেন, আমিন।

জবাব ২

Original price was: ৳ 295.Current price is: ৳ 221.

নাস্তিকদের উত্থাপিত প্রশ্ন, অভিযোগ আর আপত্তির প্রতিউত্তর নিয়েই আমাদের ‘জবাব’ সিরিজ। চিন্তাশীল, ভাবনা-জাগানিয়া, গবেষণাধর্মী লেখার সমৃদ্ধ একটি সংকলন এটা। ২০১৩ সালের শেষ দিকে হঠাৎ করে কমিউনিটি ব্লগগুলো এদেশে বেশ পরিচিতি পেতে শুরু করে। অসংখ্য মানুষ শখের বশে লেখালেখি আর সময় কাটানোর মাধ্যম হিসেবে যুক্ত হতে থাকে সেসব ব্লগে। বলা বাহুল্য—এ সুযোগটিকে চমৎকারভাবে লুফে নেয় বাংলার তথাকথিত নাস্তিক-মহল। সে সময়ে নাস্তিকরা যতটা সাড়ম্বরে ব্লগের জগতে আসে, চিন্তাশীল মুসলিমদের পদচারণা ছিল ততটাই নির্জীব। অবশেষে ২০১৮ সালের পর থেকে প্রাণোচ্ছলে ভরপুর একঝাঁক মুসলিম তরুণেরা কলম হাতে তুলে নেন। আল্লাহর ইচ্ছায়, দারুণভাবে তারা সফলও হন। তাদের সেই বিশ্বাসের কথাগুলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এই সিরিজের প্রবর্তন।

প্যারাডক্সিক্যাল সাজিদ ২

Original price was: ৳ 415.Current price is: ৳ 311.

ঘুটঘুটে অন্ধকার! সেই অন্ধকার গ্রাস করে আছে সবকিছু। এমন সময় কোথা থেকে যেন ছুটে আসে এক উষ্ণ আলােক রশ্মি। সেই আলাের পরশে নিমিষেই মিলিয়ে যায় অন্ধকার রাত। প্রভাতী কিরণের মতােই চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই আলােক রশ্মি। যাত্রা হয় এক নতুন দিনের, নতুন সময়ের। এমনই আবহে সত্য ও পবিত্র পথের সন্ধানে দুঃসাহসিক অভিযাত্রার গল্প নিয়ে এগিয়ে যায় সাজিদ-আর অবিশ্বাসের দেয়ালে গেঁথে যায় বিশ্বাসের। কথামালা। ভেঙে পড়ে অবিশ্বাসের দেয়াল। নির্মিত হয় সত্যের ইমারত। সত্য আর শুভ্রতার সেই গল্পে আপনিও একজন অংশীদার…।

ভ্রান্তির সমাধি

Original price was: ৳ 268.Current price is: ৳ 201.

কিছু প্রশ্নের মূলে থাকে জানার আগ্রহ । অজানাকে জানার এ বাসনা নন্দিত । আর কিছু প্রশ্নের সাথে ছুটে আসে বিদ্বেষ ও কটাক্ষের তির । এটা সবখানে সবসময় নিন্দিত । মুশকিল হচ্ছে, এখন নেতিবাচকতা ছড়ানো হচ্ছে ইতিবাচক শিরোনামে। এই যেমন ইসলামবিদ্বেষের নাম দেওয়া হয়েছে মুক্তচিন্তা । এর দোহাই দিয়ে যেসব প্রশ্ন করা হয়, তার অন্যতম উদ্দেশ্য মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা ।
ইসলাম যেখানে এক পরিপূর্ণ জীবনব্যবস্থা দিয়েছে, মৌলিক-অমৌলিক প্রতিটি বিষয়ে প্রদান করেছে সুন্দর ও সঠিক সমাধান; সেসব বিষয়ের ওপর প্রশ্ন বা আপত্তি তোলা কিংবা সন্দেহ-সংশয় প্রকাশ করা নির্জলা মিথ্যাচার এবং বাতুলতা ছাড়া আর কিছুই নয় । ইসলাম সম্পর্কে মুক্তমনাদের তেমনই কিছু প্রশ্নের বাস্তবসম্মত ও প্রমাণসিদ্ধ জবাব দিয়ে সাজানো হয়েছে এই বই—ভ্রান্তির সমাধি ।