কিয়ামত ও পরকাল
[fe_widget]

ওপারেতে সর্বসুখ

Original price was: ৳ 172.Current price is: ৳ 129.

ক্ষণিকের এ দুনিয়ায় সুখী হবার জন্য কতই না তোড়জোড় আমাদের! সুখের খোঁজে আমরা ঠিক যেন যন্ত্রের মতো ছুটে চলি সারাদিন সারাবেলা। বিলাসবহুল বাড়ি, দৃষ্টিনন্দন গাড়ি আর অফুরান অর্থকড়ি—সত্যিই কি আমাদের জীবনে সুখ এনে দিতে পারে? না, কখনোই নয়। দুনিয়া কখনো পরম সুখপ্রাপ্তির স্থান নয়। আসল সুখের ঠিকানা একমাত্র জান্নাত। কেবল সেখানে গেলেই ঘুচে যাবে সব অভাব-অনটন, দূর হবে সকল দুঃখ-কষ্ট আর না-পাওয়ার বেদনা। কী আছে সেই জান্নাতে? কেন জান্নাত এত বেশি আকাঙ্ক্ষিত? কীভাবে যাওয়া যাবে সেখানে? কারা যেতে পারবে? কারা পারবে না?—এসব নিয়েই আমাদের এবারের আয়োজন ‘ওপারেতে সর্বসুখ’ বইটি।

কিয়ামতের আলামত ও শেষযুগের ভয়াবহ ফিতনা

Original price was: ৳ 960.Current price is: ৳ 720.

নিশ্চয়ই কিয়ামত অতি নিকটে । অথচ আমরা কত উদাসীন ! আল্লাহকে ভুলে গিয়ে আকণ্ঠ ডুবে আছি পাপের সাগরে। ভ্রান্ত বিশ্বাস, ভুল ধারণা, মনগড়া প্রথা ও প্রচলিত অপব্যাখ্যায় আক্রান্ত আমাদের অনেকেই। কিয়ামত সম্পর্কে বিশুদ্ধ ও পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে বহু মুসলিম আজ পথভ্রষ্টতায় নিমজ্জিত। ঈমান-আমল ও আকিদা সব যেন হারাতে বসেছে আমাদের এই প্রজন্ম ।
মুসলিম-জীবনের এ সকল গুরুতর সমস্যা নিরসনে সম্পূর্ণ কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে ‘কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা’ বইটি । এখানে মাহদি ও ঈসা আলাইহিমাস সালামের আগমন, দাজ্জালের ভয়াবহ ফিতনা, ইয়াজুজ-মাজুজের বিপর্যয়-সহ প্রতিটি বিষয় সবিস্তারে আলোচনা করা হয়েছে । পাশাপাশি এ বইটি থেকে আরও জানা যাবে, অতি নিকটবর্তী সেই কঠিনতম সময়ে ঈমান-আমল ঠিক রেখে কীভাবে আমরা ফিতনা থেকে বেঁচে থাকব এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে পারব ।

জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা

Original price was: ৳ 515.Current price is: ৳ 386.

জান্নাত এমন এক শান্তিসুখের চিরস্থায়ী নিবাস, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। জান্নাতের শুরু আছে, শেষ নেই। সেখানে জীবন আছে, মৃত্যু নেই। যৌবন আছে, বার্ধক্য নেই। এমন সব নিয়ামত রয়েছে সেখানে, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ও কখনো কল্পনা করেনি। আর জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী শাস্তিভোগের এমন এক আবাস, যার কল্পনা করাও আমাদের সাধ্যের বাইরে। শাস্তির ভয়াবহতায় মানুষ সেখানে মরে যেতে চাইবে।

মৃত্যুকে সেখানে সবার সামনে জবাই করা হবে। তাই চাইলেও কেউ আর মরে যেতে পারবে না। জাহান্নামের শাস্তি এতটাই প্রলয়ংকরী যে, এর বর্ণনা শুনলেও অন্তরাত্মা কেঁপে ওঠে।জান্নাত-জাহান্নামের স্বরূপ না জানলে আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে পারব না। তাই জান্নাতের অফুরন্ত নিয়ামত আর জাহান্নামের প্রচণ্ড ভয়াবহতার বিস্তারিত বিবরণ নিয়ে আমাদের এবারের আয়োজন—‘জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা ’।