Shop

ফেরা ২

Original price was: ৳ 190.Current price is: ৳ 143.

নীড়হারা আর কতকাল কেটে যাবে? আর কতকাল ভবঘুরে হয়ে, ভীষণ উদাসীনতায় কেটে যাবে আটপৌরে জীবনের অনাগত স্নিগ্ধ ভাের? এই ঝাঁঝালাে দুপুর, প্রসন্ন বিকেল, ধূসর গােধূলি, নিথর সন্ধ্যা, নির্জন রাত—আর কত দিন কেটে যাবে ভীষণ অন্ধকারে? সব পাখি নীড়ে ফেরে, সব নদী বয়ে যায় আপন ঠিকানায়; ফেরে না কেবল মানুষ! তবু কেউ কেউ ফিরে আসে৷ ফেলে আসে একজীবনের সমস্ত সম্মােহন৷ সেই ফেলে আসা, ছেড়ে আসা, রেখে আসা দুঃসাহসী দু-বােনের সত্যের পানে নির্নিমিখ ছুটে চলার উপাখ্যান দিয়ে সাজানাে হয়েছে ‘ফেরা-২।

ফেরেশতাদের জগৎ

Original price was: ৳ 220.Current price is: ৳ 165.

ফেরেশতারা মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। তারা আল্লাহর বাহিনী, নুরের তৈরি। বিশ্বজগতের সুষ্ঠু পরিচালনা তাদের হাতে ন্যস্ত। মর্যাদা ও সম্মান অনুসারে ফেরেশতাদের নানা শ্রেণিবিন্যাস ও বিভিন্ন দায়িত্ব রয়েছে। রিজিক বণ্টন, মেঘমালা পরিচালনা, আমলনামা লিপিবদ্ধকরণ, জান কবজ, জান্নাত-জাহান্নামের দেখভাল-সহ দুনিয়া ও আখিরাতের যাবতীয় কার্যক্রম তারা আল্লাহর আদেশে পরিচালনা করে থাকে।
এই বইয়ে ফেরেশতাদের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাদের জীবন, জগৎ, ইতিহাস ও কর্মবিধির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন ঈমানের মৌলিক অংশ। তাদের সম্পর্কে একজন মুমিনের যা যা জানা দরকার, তার সবই উঠে এসেছে এই দুই মলাটের ভেতরে।

বাইতুল্লাহ — প্রস্তুতি, বিধান ও সফরনামা

Original price was: ৳ 400.Current price is: ৳ 300.

মক্কা-মদিনার সেই ঐতিহাসিক সফরে যে আসমানি স্বাদ লেখিকা পেয়েছেন, তার সুন্দর ও সুখময় অনুভূতিগুলো ভাগাভাগি করার জন্যই লেখিকা এই সফরটিকে উপস্থাপন করার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছেন তিনি। বাইতুল্লাহ, মসজিদে নববি, উহুদ, বদরসহ হিজায-ভূমিতে অবস্থিত ইসলামের সব ঐতিহাসিক ও বরকতপূর্ণ স্থানসমূহে যাওয়া, সেখানে ইবাদত করে আল্লাহ আর তাঁর রাসুলের প্রেমে ডুব দেওয়ার যে তীব্র বাসনা এবং দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্তিতে যে ভাবাবেগ, তার পূর্ণ চিত্রায়ন ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে। প্রতিটি বাক্যে প্রকাশিত ভাব ও অনুভূতি যেন লেখক তার হৃদয়কে শত টুকরা করে বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে দিয়েছেন। কলম ও কলবের মিশেলে মনের সুপ্ত সব ভাবাবেগ নিরাকার থেকে যেন মূর্তিমান হয়ে উঠেছে। পাশাপাশি সহিহ-শুদ্ধভাবে হজ ও উমরা করার নিয়ম-কানুনও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেইসাথে মা-বোনদের জন্য হজের মহিলা-সংক্রান্ত হুকুম-আহকাম ও উল্লেখ করেছি। মা-বোনেরা এই বইটিকে হজের সফর গাইড হিসেবেও সাথে নিতে পারবেন। এতে আরো রয়েছে কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ সুন্দর কিছু দুআ, যা হিজাজের ভূমিতে সফরকালীন আপনাদের কাজে লাগতে পারে।

বাক্সের বাইরে

Original price was: ৳ 272.Current price is: ৳ 204.

বাক্সগুলো সাধারণত আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। পরিবার থেকে, সমাজ থেকে। বাক্সগুলো আরামদায়ক—তাতে যে আমরা বন্দি আছি, সে বোধটা আসে না মোটেই। বাক্সের ভেতরে আবর্তিত হয় নাওয়া-খাওয়া-ঘুম-বংশবৃদ্ধির চক্র। নিতান্তই গৃহপালিত পাশবিক জীবনযাপন!

বাক্সের বাইরেটা আলোকিত, তাতে অনেক কিছুর আসল রংটা বোঝা যায়। সেখানে বাঁচাটা কঠিন হলেও আনন্দের। বাক্সের বাইরের পথটা আপাত দুর্গম হলেও তার শেষে অকল্পনীয় প্রাপ্তি আছে।

এ বইটার লেখাগুলো না গল্প, না প্রবন্ধ—দেশ, সমাজ, ধর্ম, জীবন, সম্পর্ক সবকিছুকে অন্য আঙ্গিকে দেখার প্রয়াস থেকে লেখা। বাক্সের বাইরে বাঁচার চেষ্টা করছে এমন একজন মানুষের লেখা। বাক্সের বাইরে ভাবতে চায় এমন মানুষদের জন্য লেখা।

বিলিয়ন ডলার মুসলিম

Original price was: ৳ 200.Current price is: ৳ 150.

হালাল পন্থায় অঢেল সম্পদ গড়ে তোলার উপায়, আলোকিত সমাজ ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে ব্যবসায়ীদের ভূমিকা, দাসত্ব মনোভাব দূর করে উদ্যোক্তা হওয়ার কৌশল, কেন আমরা সফল হতে পারি না, কেন আমাদের কাজে বারাকাহ আসে না—ইত্যাদি হাজারো দিকনির্দেশনায় গড়ে উঠেছে চমৎকার একটি বই ‘বিলিয়ন ডলার মুসলিম’।

বিশ্বাসের জয়

Original price was: ৳ 245.Current price is: ৳ 184.

কোনো বই পড়ে কি আপনার ঈমান বেড়ে যাওয়ার অনুভূতি হয়েছে? মনে হয়েছে—মাত্রই কেউ আপনার হৃদয় বিধৌত করে গেছে অপার্থিব করুণাধারায়? পাঠক, ঈমানের ভিত নাড়িয়ে দেওয়ার মতো তেমনই এক অভূতপূর্ব রচনার মুখোমুখি হতে যাচ্ছেন আপনি। ‘বিশ্বাসের জয়’ এমনই একটি বই যা পড়লে আপনি অব্যশই ঈমানের দৃঢ়তা উপলব্ধি করবেন, ইনশাআল্লাহ। বইটির মূল বিষয়বস্তু একজন মুমিন ও একজন সংশয়ীর মধ্যকার আন্তরিক আলাপন। তবে সংশয়ীর খোরাকের চেয়ে ঈমানদারদের কাঙ্ক্ষিত উপঢৌকনই বেশি এই বইয়ে।

একপাঠে কিছু বইয়ের আবেদন শেষ হয়ে যায় না; কিছু বই তাই বারবার পড়তে হয়। এটি তেমনই একটি বই। আল্লাহর একত্ববাদ আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাসুল হিসেবে পৃথিবীতে আগমনের সত্যতার প্রমাণগুলো মমতা ও আন্তরিকতা দিয়ে অকাট্যভাবে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। বইটির বিষয়বস্তু তৃষ্ণার্ত ও আন্তরিক হৃদয় নিয়ে অধ্যয়ন করলে আমাদের প্রতিটি নিঃশ্বাস কালিমার সত্যায়ন এবং আল্লাহর প্রতি একান্ত আত্মসমর্পণে উৎসর্গ করা ছাড়া গত্যান্তর থাকবে না, ইনশাআল্লাহ।

বিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন

Original price was: ৳ 515.Current price is: ৳ 386.

আমাদের যাপিত জীবনের যাবতীয় সমস্যার সুন্দর সমাধান মেলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে। কিন্তু এত এত হাদিসের ভিড়ে আমরা বুঝব কী করে, কোনটা বিশুদ্ধ আর কোনটা দুর্বল ও জাল হাদিস?

বিশুদ্ধতার বিচারে কুতুবুস সিত্তাহ তথা সহিহুল বুখারি, সহিহ মুসলিম, জামি তিরমিযি, সুনানুন নাসায়ি, সুনানু আবি দাউদ, সুনানু ইবনি মাজাহ—এই ছয়টি প্রসিদ্ধ হাদিসগ্রন্থের অবস্থান সবার ওপরে। আর যেসব হাদিস রয়েছে এই ছয়টি গ্রন্থের প্রত্যেকটিতেই, সেগুলো যে বিশুদ্ধতম হাদিস তা আর বলার অপেক্ষা রাখে না।

কুতুবুস সিত্তাহর কমন হাদিসগুলো নিয়ে গড়ে উঠেছে আমাদের এবারের আয়োজন ‘বিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন’। জ্ঞানপিপাসুদের জন্য এমন গ্রন্থের জুড়ি মেলার ভার। জীবনঘনিষ্ঠ এসব হাদিস থেকে সমাজের প্রতিটি মানুষ উপকৃত হবে, ইনশা আল্লাহ।

বেলা ফুরাবার আগে

Original price was: ৳ 360.Current price is: ৳ 270.

জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, ম্লান হয়ে গেছে কতশত কাকডাকা ভোর। আবছা স্মৃতির মতো, জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসছে ধীরে ধীরে। সব পাখি নীড়ে ফেরে। সব নদী ফিরে যায় মোহনায়। তবু কিছু মানুষ, ভ্রান্তির মায়াজাল ভেদ করে, ফিরে আসতে চায় না। মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে।
তবু ফিরতে হবে। বেলা ফুরাবার আগে, ঠিক ঠিক চিনে নিতে হবে পথ। সন্ধ্যের ঘনঘোর আঁধারের অতলতায় ডুবে যাবার আগে, জীবন তরিটিকে ভেড়াতে হবে কূলে। রাতেরও শেষ আছে। ক্লান্তিরও আছে অবসান। জীবনের জড়তার জোয়ার ছেড়ে, নতুন করে একবার, শুধু একবার জ্বলে উঠতে হবে। নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে আজ তবে ডুব দেওয়া যাক…

ভালোবাসার রামাদান

Original price was: ৳ 250.Current price is: ৳ 188.

রামাদান এতই মাহাত্ম্যপূর্ণ একটি মাস যে, এই মাসে জান্নাতের সবগুলো দরজা উন্মুক্ত রাখা হয় এবং জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়। আর এই মাসেই রয়েছে লাইলাতুল ক্বদেরর ন্যায় বরকতময় রজনী যা হাজার মাসের চেয়েও উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, রামাদানের প্রতিটি দিন ও রাতে আল্লাহর কাছে বান্দার দুআ কবুল হয় এবং অগণিত বান্দা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। অথচ কত-ই না দুর্ভাগা আমরা যে, উপযুক্ত দিক-নির্দেশনার অভাবে আমাদের অনেকেই মূল্যবান এই মাসটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারি না। ফলে আমরা ব্যর্থ হই রামাদানের অমূল্য-সব নিয়ামতপ্রাপ্তি থেকে।
মূল্যবান এই গ্রন্থখানি রামাদানে সিয়াম পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা সমৃদ্ধ। এই গ্রন্থে অপেক্ষাকৃত কার্যকরী বহু আয়াত ও বিশুদ্ধ হাদীসের মাধ্যমে রামাদানের বিভিন্ন আমলের ব্যাপারে নির্ভুল দিক-নির্দেশনা প্রদানের চেষ্টা করা হয়েছে। পাঠকগণ যেন তাদের রামাদানকে উত্তমরূপে কাজে লাগাতে পারেন সে-উদ্দেশ্যেই সমকালীন প্রকাশনের এই ক্ষুদ্র প্রয়াস।

ভ্রান্তির সমাধি

Original price was: ৳ 268.Current price is: ৳ 201.

কিছু প্রশ্নের মূলে থাকে জানার আগ্রহ । অজানাকে জানার এ বাসনা নন্দিত । আর কিছু প্রশ্নের সাথে ছুটে আসে বিদ্বেষ ও কটাক্ষের তির । এটা সবখানে সবসময় নিন্দিত । মুশকিল হচ্ছে, এখন নেতিবাচকতা ছড়ানো হচ্ছে ইতিবাচক শিরোনামে। এই যেমন ইসলামবিদ্বেষের নাম দেওয়া হয়েছে মুক্তচিন্তা । এর দোহাই দিয়ে যেসব প্রশ্ন করা হয়, তার অন্যতম উদ্দেশ্য মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা ।
ইসলাম যেখানে এক পরিপূর্ণ জীবনব্যবস্থা দিয়েছে, মৌলিক-অমৌলিক প্রতিটি বিষয়ে প্রদান করেছে সুন্দর ও সঠিক সমাধান; সেসব বিষয়ের ওপর প্রশ্ন বা আপত্তি তোলা কিংবা সন্দেহ-সংশয় প্রকাশ করা নির্জলা মিথ্যাচার এবং বাতুলতা ছাড়া আর কিছুই নয় । ইসলাম সম্পর্কে মুক্তমনাদের তেমনই কিছু প্রশ্নের বাস্তবসম্মত ও প্রমাণসিদ্ধ জবাব দিয়ে সাজানো হয়েছে এই বই—ভ্রান্তির সমাধি ।

ভ্রূণের আর্তনাদ

Original price was: ৳ 152.Current price is: ৳ 114.

একটি ভ্রূণের হৃদয়-বিদারক অনুভূতি এবং বেঁচে থাকার তীব্র আকুলতা ফুটিয়ে তোলা হয়েছে এ বইটির পাতায় পাতায়। ভ্রূণহত্যার মতো গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখতে এবং সুন্দর একটি সমাজ গড়ে তুলতে এমন বইয়ের জুড়ি মেলা ভার।

মা, মা, মা এবং বাবা (১ম খণ্ড)

Original price was: ৳ 260.Current price is: ৳ 195.

বাবা-মা ও সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাদ নেই। নেই লৌকিকতা কিংবা স্বার্থপরতার ছোঁয়া। স্নেহ-মমতা, আদর-যত্ন ও নিখাদ ভালোবাসার এক অদ্ভুত মায়াবী চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম ও বেড়ে ওঠায়, শৈশব-কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
যারা নিজেদের সবটুকু দিয়ে সন্তানদের মানুষ করেন, সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন নিজেদের বর্তমান; অথচ এই সন্তানদের কাছেই একটা সময়ে বাবা-মা’রা হয়ে যান অতিরিক্ত বোঝা ও অযাচিত জঞ্জাল। দুনিয়ার লোভ আর রূপের মোহে পড়ে যারা ভুলে যায় বাবা-মাদের, ভুলে যায় তাদের অবদান ও ত্যাগ-তিতিক্ষার কথা—কেমন হয় তাদের শেষ পরিণতি?
আর যেসব সন্তান জীবনভর বাবা-মা’কে আগলে রাখেন, ভালোবাসেন; সন্তান হিসেবে তাদের হক আদায়ের প্রতি থাকেন যত্নশীল—সেসব সৌভাগ্যবান সন্তানের শুভ পরিণতির গল্পগুলোই বা কেমন? এমন আনন্দ-বেদনার গল্পের সমাহার নিয়ে রচিত ‘মা, মা, মা এবং বাবা’ সিরিজ।