Filter by price
বিষয়
- অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও প্রোডাক্টিভিটি 4
- আত্মশুদ্ধি ও আত্মোন্নয়ন 15
- আরবি ভাষা ও সাহিত্য 2
- আল্লাহর গভীর পরিচয় 4
- ইবাদত, আমল ও দুআ 8
- ইসলাম, পরিবার ও জীবন 4
- ইসলামি গল্প ও সাহিত্য 7
- ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল 4
- ইসলামের প্রাসঙ্গিকতা ও সংশয় নিরসন 6
- ঈমান ও আকিদা 2
- কিয়ামত ও পরকাল 3
- কুরআন ও জীবন 11
- জিন, জাদু ও নববি চিকিৎসা 3
- মুসলিম সভ্যতা, ইতিহাস ও ঐতিহ্য 6
- মুসলিমদের অবশ্যপাঠ্য হাদিসগ্রন্থ 2
- রামাদানের ইবাদত ও আমল 3
- রাসুলুল্লাহ ﷺ এর জীবন 9
- সন্তান প্রতিপালন 9
- সাহাবি ও মুসলিম মনীষীদের জীবনী 10
- হিদায়াত ও দ্বীনে ফেরার গল্প 6
Showing 37–48 of 118 results
জবাব
২০১৫-র শেষ দিক থেকেই মুশফিকুর রহমান মিনার ভাই এমন একটি ওয়েবসাইটের পরিকল্পনা করেন যা হবে নাস্তিক্যবাদী সকল ব্লগের জবাব। এক ওয়েবসাইটের মাঝেই ইসলামবিরােধীদের সকল অপপ্রচারের জবাব থাকবে। ২০১৬ সাল থেকে এই সাইটের জন্য প্রবন্ধ লেখা ও সংগ্রহের কাজ শুরু হয়। সে সময়ে প্রখ্যাত আলেমে দ্বীন ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কাছেও এই ওয়েবসাইটের পরিকল্পনা জানানাে হয়েছিল। তিনি সব শুনে এ জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি নিয়ে কাজের জন্য তার সাথে দেখা করবার মাত্র ২ দিন আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।
এরপরেও অব্যাহত ছিল ওয়েবসাটের কাজ। অবশেষে ২০১৮ সালে আলাের মুখ দেখতে পায় ‘ইসলামবিরােধীদের জবাব—Response To Anti-Islam’ (www. response-to-anti-islam.com)। নাস্তিকদের উত্থাপিত যাবতীয় প্রশ্ন, অভিযােগআপত্তির জবাব সংবলিত সবিস্তার প্রবন্ধ রয়েছে এই ওয়েবসাইটে। অনেক লেখক এবং কলা-কুশলীর অক্লান্ত পরিশ্রমে সমৃদ্ধ এই সাইট। এই সাইটের জন্য তৈরি করা হয়েছে Android এবং iOS অ্যাপ। ফলে যে কেউ খুব সহজেই নিজ মােবাইল ফোনে অ্যাপগুলাে ডাউনলােড করে লেখাগুলাে পড়ে ফেলতে পারেন।
ওয়েবসাইট থেকে বাছাইকৃত সেরা লেখাগুলাের একটি সংকলন হচ্ছে জবাব। ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি বইয়ের মাধ্যমেও বিশ্বাসের কথাগুলাে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
জবাবঅনেক লেখকের সমন্বিত চেষ্টার ফল। প্রথিতযশা অনেক লেখককে চিন্তাশীল, ভাবনাজাগানিয়া, গবেষণাধর্মী লেখায় সমৃদ্ধ এই সংকলন। নাস্তিক্যবাদ-বিরােধী কাজগুলােতে জবাব নতুন এবং গুরুত্বপূর্ণ একটা সংযােজন হতে যাচ্ছে বলেই আমার বিশ্বাস।
মানুষকে ঈমানের পথে ডাকতে যেসব মানুষ নিরলস কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্য অপরিসীম দুআ আর ভালােবাসা। জবাব বইতে যেসব লেখকদের লেখা অন্তর্ভুক্ত হয়েছে, তাদের জন্যও অফুরান ভালােবাসা। অনেক অনেক ভালােবাসা বইটির সংকলক মুশফিকুর রহমান মিনার ভাইয়ের জন্যও। আল্লাহ যেন কাজটাকে কবুল করেন, আমিন।
জবাব ২
নাস্তিকদের উত্থাপিত প্রশ্ন, অভিযোগ আর আপত্তির প্রতিউত্তর নিয়েই আমাদের ‘জবাব’ সিরিজ। চিন্তাশীল, ভাবনা-জাগানিয়া, গবেষণাধর্মী লেখার সমৃদ্ধ একটি সংকলন এটা। ২০১৩ সালের শেষ দিকে হঠাৎ করে কমিউনিটি ব্লগগুলো এদেশে বেশ পরিচিতি পেতে শুরু করে। অসংখ্য মানুষ শখের বশে লেখালেখি আর সময় কাটানোর মাধ্যম হিসেবে যুক্ত হতে থাকে সেসব ব্লগে। বলা বাহুল্য—এ সুযোগটিকে চমৎকারভাবে লুফে নেয় বাংলার তথাকথিত নাস্তিক-মহল। সে সময়ে নাস্তিকরা যতটা সাড়ম্বরে ব্লগের জগতে আসে, চিন্তাশীল মুসলিমদের পদচারণা ছিল ততটাই নির্জীব। অবশেষে ২০১৮ সালের পর থেকে প্রাণোচ্ছলে ভরপুর একঝাঁক মুসলিম তরুণেরা কলম হাতে তুলে নেন। আল্লাহর ইচ্ছায়, দারুণভাবে তারা সফলও হন। তাদের সেই বিশ্বাসের কথাগুলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এই সিরিজের প্রবর্তন।
জান্নাতিদের আমল
আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। ছোট্ট এই জীবনে চাইলেও আমরা খুব বেশি আমল করতে পারি না। আর তাই আল্লাহ তাআলা আপন অনুগ্রহে আমাদের জন্য বিপুল সাওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছেন। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে, একটু ভেবেচিন্তে, বিশেষ কিছু আমল নিয়মিত করতে পারি, তাহলে অল্প সময়ের ব্যবধানে আমাদের নেকির পাল্লা অনেক বেশি ভারী হয়ে উঠবে। হাশরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, তখন এই আমলগুলোই হবে আমাদের একমাত্র সম্বল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অন্যতম অসিলা।
‘জান্নাতিদের আমল’ বইটির পাতায় পাতায় বর্ণিত হয়েছে হাজারো আমলের কথা। যেসব আমলের মাধ্যমে মিলবে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য, রাতে ঘুমিয়ে থেকেও অর্জন করা যাবে তাহাজ্জুদের সাওয়াব, শহিদ না হয়েও লাভ করা যাবে শহিদি মর্যাদা, কবরের আজাব থেকে মিলবে চিরমুক্তি, হাশরের ময়দানে আরশের ছায়া, প্রিয় নবিজির সুপারিশ এবং আরও কত কি!
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনকথা
এ বইয়ে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনের গল্পগুলো তুলে ধরা হয়েছে সহজ-সরল তবে হৃদয়ছোঁয়া বর্ণনায়। এখান থেকে নারীরা যেমন জানতে পারবেন, তাদের জীবন কেমন হওয়া উচিত। তেমনই পুরুষরা জানতে পারবেন, কেমন হওয়া উচিত নারীদের প্রতি তাদের আচরণ। বইটি আমাদের সবার জন্য উপকারী হয়ে উঠুক। আমিন।
জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা
জান্নাত এমন এক শান্তিসুখের চিরস্থায়ী নিবাস, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। জান্নাতের শুরু আছে, শেষ নেই। সেখানে জীবন আছে, মৃত্যু নেই। যৌবন আছে, বার্ধক্য নেই। এমন সব নিয়ামত রয়েছে সেখানে, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ও কখনো কল্পনা করেনি। আর জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী শাস্তিভোগের এমন এক আবাস, যার কল্পনা করাও আমাদের সাধ্যের বাইরে। শাস্তির ভয়াবহতায় মানুষ সেখানে মরে যেতে চাইবে।
মৃত্যুকে সেখানে সবার সামনে জবাই করা হবে। তাই চাইলেও কেউ আর মরে যেতে পারবে না। জাহান্নামের শাস্তি এতটাই প্রলয়ংকরী যে, এর বর্ণনা শুনলেও অন্তরাত্মা কেঁপে ওঠে।জান্নাত-জাহান্নামের স্বরূপ না জানলে আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে পারব না। তাই জান্নাতের অফুরন্ত নিয়ামত আর জাহান্নামের প্রচণ্ড ভয়াবহতার বিস্তারিত বিবরণ নিয়ে আমাদের এবারের আয়োজন—‘জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা ’।
জিন, জাদু ও বদনজরের চিকিৎসা (রুকইয়াহ)
আমরা যা দেখি, এটা পৃথিবীর দৃশ্যমান জগৎ। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, প্রাণিকুল ও উদ্ভিদরাজি। আরেকটা জগৎ রয়েছে, যা আমাদের চোখে পড়ে না। সেই অদৃশ্য জগৎটাই জিনদের জগৎ। জিনদেরও রয়েছে সমাজজীবন, ধর্ম-সংস্কৃতি ও শ্রেণিবিভেদ। কিছু জিন আছে শান্তশিষ্ট, কিছু আবার মারাত্মক দুষ্ট। জাদুকরেরা এই দুষ্ট জিনদের নিয়ন্ত্রণ করে এদের শক্তি কাজে লাগিয়ে জাদুটোনা করে। জাদু যে কুফরি, এতে কোনো সন্দেহ নেই।
দুষ্ট জিনের কুপ্রভাব, জাদুটোনা ও বদনজরের বিষক্রিয়া মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বিপর্যস্ত করে তোলে। অনেক সময় এগুলো ভয়ানক সমস্যা হয়ে দেখা দেয়। তবে সমস্যা যত ভয়ানক হোক না কেন, কুরআনুল কারিমে এর রয়েছে সমাধান ও সুচিকিৎসা। এ বইয়ে জিন, জাদুটোনা, বদনজর ইত্যকার সমস্যাবলি নিয়ে আলোচনা করা হয়েছে। বাতলে দেওয়া হয়েছে কুরআনি চিকিৎসা ও সমাধান। যাদের জীবন এসব সমস্যায় জর্জরিত, এ বইটির মাধ্যমে তারা উপকৃত হবেন, ইনশাআল্লাহ!
জিনজাতির বিস্ময়কর জগৎ
জিনজাতি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে জিনদের বসবাস ছিল। আল্লাহ তাআলা তাদের ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন আশ্চর্য সব ক্ষমতা। মানবসমাজের অসম্ভব অনেক কিছুই জিনদের জগতে নিতান্ত স্বাভাবিক ঘটনা। তারা আমাদের দেখতে পায়, আমরা তাদের দেখতে পারি না। তারা আমাদের ব্যাপারে প্রায় সবকিছুই জানে, সেই তুলনায় আমরা তাদের ব্যাপারে খুব কমই জানি।
জিনদের জীবন, জগৎ, ইতিহাস, কার্যকলাপ—সবই মানুষের অগোচরে ও জ্ঞানের বাইরে। এ সম্পর্কে যতটুকু জানা যায়, তা কুরআন-হাদিসের বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে। জিনদের রয়েছে সমাজজীবন, ধর্ম-সংস্কৃতি ও শ্রেণিবিভেদ। পাপ-পুণ্যের হিসাব-নিকাশ তাদেরও হবে। কুরআন-হাদিসের আলোকে জিনজাতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ বইয়ে।
জিনদের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল
অন্য যেকোনো সময়ের তুলনায় মানুষ এখন জিন, জাদু ও বদনজরে বেশি আক্রান্ত। মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে না। তাই প্রথমে বদনজর এবং একটা সময় আশ্রয় নেয় জাদুটোনার। আর জীন সম্পর্কে জানাশোনা না থাকায় অনেকেই পড়ে দুষ্ট জিনের ফাঁদে। বাহুবল, জনবল ও অর্থবল দিয়ে জিন, জাদু ও বদনজরের মোকাবেলা করা সম্ভব নয়। এসব থেকে বাঁচতে জানতে হবে শরিয়ত সম্মত রুকইয়া ও আমল। সেগুলো পালন করতে হবে যথাযথ উপায়ে।
এসব ক্ষতি থেকে কীভাবে নিজে বাঁচা যাবে এবং সুরক্ষিত রাখা যাবে নিজের পরিবার-পরিজনকে, সেসকল বিষয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে এ বইয়ে।
জিলহজের উপহার
বছরের এক মহিমান্বিত মাস জিলহজ। নবি ইবরাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে আদিষ্ট হলেন—কুরবানি করতে হবে প্রিয়তম পুত্রকে। মহান রবের আদেশ পালনে তিনি এতটুকু বিচলিত হননি। কোনো ভয়, কোনো সংশয় দানা বাঁধতে পারেনি তার অন্তরে। এ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় কুরবানি।
শুধু তা-ই নয়, প্রতি বছর জিলহজে লাখো লাখো মুসল্লি হাজির হয় কাবাঘরের প্রাঙ্গণে। তারা অবস্থান করে মিনায়; ছুটে বেড়ায় সাফা-মারওয়ায়। এ সকল কারণে জিলহজের গুরুত্ব আর ফজিলত মুসলিমদের কাছে অপরিমেয়। এমন পবিত্র একটি মাসে রয়েছে বিশেষ কিছু আমল এবং নির্দিষ্ট কিছু রীতিনীতি। সেসব নিয়েই আমাদের এবারের আয়োজন ‘জিলহজের উপহার’।
জীবন পথে সফল হতে
‘জীবন’ একটি প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতা শুরু হয় মায়ের উদর ছেড়ে পৃথিবীতে আগমনের সাথে সাথে; আর তা শেষ হয় মৃত্যু-পূর্ব শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার মধ্য দিয়ে। জীবন এবং মৃত্যুর মাঝে সময়ের এই সমীকরণটুকুর নামই হলো ‘পরীক্ষা’। এই পরীক্ষায় অতিক্রান্ত পথগুলো দুর্গম, বন্ধুর। প্রতিটি পদে পদে লুকিয়ে আছে বিপদ। পা পিছলে গেলেই রয়েছে অতল গহ্বরে তলিয়ে যাবার সমূহ শঙ্কা। যদি জীবনটাকে গুছিয়ে নেওয়া যায়; যদি সাজিয়ে নেওয়া যায় সঠিকভাবে, তবে অর্জিত হয় জীবনের প্রকৃত লক্ষ্য-উদ্দেশ্য।
দোদুল্যমান জীবনের এমন কঠিন সমীকরণে, জীবন নামক এই প্রতিযোগিতায় জিতে যাওয়ার বেশকিছু নিয়ামক রয়েছে, রয়েছে বেশকিছু উপায়, পথ এবং পদ্ধতি। উচ্ছল তারুণ্যের কঠিন সেই সময়ে সঠিক দিক-নির্দেশনার সাথে সুন্দর এবং সফল জীবন-গঠনের বিবিধ পরামর্শই মলাটবদ্ধ হয়ে এসেছে জীবন পথে সফল হতে রূপে।
জীবন যদি হতো নারী সাহাবির মতো
তারা ছেড়ে এসেছিলেন আয়েশি জীবন, চাকচিক্যময় দুনিয়া; রঙিন আর স্বাপ্নিক সব মুহূর্ত। তারা ছুটে চলেছিলেন এক ধ্রুব সত্যের পানে, যে সত্য নিয়ে এসেছিল এক ভিন্ন জীবন, ভিন্ন ভুবন। তারা ডুব দিলেন এক পবিত্র, শুভ্র-সফেদ জীবনসমুদ্রে। তারা তুলে আনলেন মণিহার, মুক্তোর মালা। তাদের জীবনালেখ্যে কত না সংগ্রাম, কত না ত্যাগ আর হারানোর গল্প লুকিয়ে আছে। সে গল্পগুলোই আমাদের আয়না। আয়নার নাম ‘নারী সাহাবির পথে’। এই আয়নায় আমরা দেখে নেব নিজেদের অবয়ব। নিজেদের ভুল-ভ্রান্তি আর শূন্যতাকে পূর্ণতায় রুপ দিতে চলুন মেলে ধরি সেই আয়না…
জীবন যেখানে যেমন
স্বনামধন্য লেখক আরিফ আজাদ একজন আলাের ফেরিওয়ালা। বিশ্বাসের দর্শন দিয়ে লেখালেখির জগতে পা রাখা এই লেখক এবার হাজির হয়েছেন জীবনের কিছু গল্প নিয়ে। জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলােকে লেখক তুলে এনেছেন তার শৈল্পিক রং-তুলিতে। আলাে থেকে স্ফুরিত হওয়া সেই অসাধারণ গল্পগুলাে যেমন জীবনের কথা বলে, তেমনই জীবনে রেখে যায় বিশ্বাসী মূল্যবােধের গভীর এক ছাপ।
জীবন যেখানে যেমন নিরেট গল্পের একটি বই। তবে কেবল গল্পের বই বলে একে মূল্যায়নের সুযােগ নেই। গল্পের ফাঁকে ফাঁকে লেখক তার পাঠকদের জন্য রেখে গিয়েছেন চিন্তার কিছু খােরাক। পাঠকের ভাবুক মন যদি সেগুলােয় নিবিষ্ট হয়, আমরা আশা করতে পারি, গল্পের পাশাপাশি তারা জীবনের কিছু উপকারী পাঠ কুড়িয়ে নিতে সক্ষম হবে। লেখক আরিফ আজাদ তার লেখনীশক্তির মুন্সিয়ানায়। গল্পগুলােকে প্রাণবন্ত করে তুলেছেন। এ কারণে প্রতিটি গল্পই হয়ে উঠেছে সুখপাঠের এক বিশাল আধার। এ বইতে পাঠকসমাজ নতুন এক আরিফ আজাদকে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস।
পাঠকদের জ্ঞাতার্থে বলতে হচ্ছে, লেখক নিজস্ব বানান ও ভাষারীতি অনুসরণ করে থাকেন। ফলে বহুল ব্যবহৃত কিছু শব্দের অচেনা রূপ দেখে তারা বিভ্রান্ত হবেন না—এই কামনা। আল্লাহ আমাদের সবাইকে সত্য আর সুন্দরের পথে অবিচল রাখুন। আমিন।