Shop
সুরা ইউসুফ — পবিত্র এক মানবের গল্প, Sura Yusuf — Pobitro Ek Manober Golpo
-25%

সুরা ইউসুফ — পবিত্র এক মানবের গল্প

Original price was: ৳ 186.Current price is: ৳ 140.

* এ বইটিতে ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া সব আলােচিত ঘটনা এবং তা থেকে প্রাপ্ত শিক্ষা চমৎকারভাবে ফুটিয়ে তােলা হয়েছে৷
* কঠিন বিপদের মুহূর্তে কীভাবে সবর করবেন এবং অন্যায়-অনাচার। থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, তার দুর্দান্ত কিছু কৌশল রয়েছে এখানে।
* হিংসুকের হিংসা এবং শত্রুদের অনিষ্ট থেকে বেঁচে থাকতে এ বইয়ের কোনাে বিকল্প নেই।
* সন্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে এবং পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও শ্রদ্ধাবােধ বজায় রাখতে এ বইটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।
* দ্বীনের পথে চলতে গিয়ে প্রতিনিয়ত আমরা যেসব বাধা-বিপত্তির সম্মুখীন হই, সেগুলাে পাশ কাটিয়ে কীভাবে সফল হতে হবে, তার দিকনির্দেশনা মিলবে এ বইটিতে।

সেরা হোক এবারের রামাদান, sera hok ebarer ramadan
-25%

সেরা হোক এবারের রামাদান

Original price was: ৳ 260.Current price is: ৳ 195.

আল্লাহ তাআলার নৈকট্যলাভের মধুরতম একটি মাস হচ্ছে রামাদান। এ মাসে সকল শ্রেণির সকল বয়সী মুসলিম দ্বীনের প্রতি অনেক বেশি উৎসাহী এবং উদ্যমী হয়ে ওঠে। এতে করে শরিয়তের বিধি-নিষেধগুলাে মেনে চলা তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। তাছাড়া, রামাদান মাসে শয়তানের পায়ে শেকল পরানাে হয়। তাকে বন্দি করে রাখা হয় কারাগারে। এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য দৈনন্দিন ইবাদতগুলাে সম্পন্ন করা সহজ করে দেন।
রামাদানে সিয়াম রাখা প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরজ। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, “হে ঈমানদারগণ, তােমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তােমাদের পূর্ববর্তী লোেকদের ওপর, যেন তােমরা তাকওয়াবান হতে পারাে।”[1] কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান পুঁজিবাদী সমাজে মহিমান্বিত এ মাসটিকে কেবল ব্যবসা-বাণিজ্যের মাসে পরিণত করার অপচেষ্টা চালানাে হচ্ছে। সিয়াম পালনের মূল উদ্দেশ্য সবাই এখন ভুলতে বসেছে। তাকওয়া অর্জনের পরিবর্তে মূল লক্ষ্য যেন জমকালাে পােশাকের হরদম বেচাকেনা, বাহারি খাবার তৈরির হীন প্রতিযােগিতা, ইফতার ও সাহারি পার্টির মাধ্যমে ইবাদতে জল ঢালা এবং নানাবিধ হারাম কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত বরবাদ করে দেওয়া। অথচ হওয়ার কথা ছিল এর উলটোটা। ভােগবিলাসী জীবন নয়; বরং সংযমী হওয়ার মাস হচ্ছে রামাদান।
বছর ঘুরে সেই মাসটি আবারও কড়া নাড়ছে আমাদের দুয়ারে। হতে পারে এই রামাদানের পর আর কোনাে রামাদান আসবে না জীবনে। হতে পারে নিজেকে বদলানাের সুযােগ আর হবে না কোনােদিন। জীবনের ডায়েরি থেকে আর কোনাে মহিমান্বিত মাস যেন হারিয়ে না যায় বিনা আমলে, বিনা ইবাদতে। তাই এ রামাদান থেকেই শুরু হােক আমাদের সর্বাধিক প্রচেষ্টা, সকল প্রস্তুতি। ইলমে, আমলে আমরা নিজেদের এগিয়ে রাখতে চাই। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে চাই।
আশা করি, সেরা হােক এবারের রামাদান গ্রন্থের লেখাগুলাে পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে, তাদের চিন্তার জগতে আলােড়ন সৃষ্টি করবে এবং রামাদানের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবাতে উদ্বুদ্ধ করবে, ইনশা আল্লাহ। আল্লাহ যেন এই রামাদানকে আমাদের জীবনের শেষ রামাদান না করেন এবং ইবাদত ও উপলব্ধির মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করে নব উদ্যমে জীবন শুরু করার তৌফিক দান করেন। আমিন।

হাইয়া আলাস সালাহ, Haiya Aalas Salah
-25%

হাইয়া আলাস সালাহ

Original price was: ৳ 175.Current price is: ৳ 131.

হৃদয় যখন পাপসাগরে নিমজ্জিত, জীবন যখন থমকে দাঁড়ায় হতাশার বালুচরে কিংবা ক্লান্তি এসে ভিড় করে মনের আঙিনায়, তখন মুয়াজ্জিনের এক চিলতে বিনীত আহ্বান—হাইয়া আলাস সালাহ—আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়, ভেতর থেকে যেন বলতে চায়, ‘এসাে কল্যাণের পথে, এসাে এক সুন্দর আগামীর পথে। প্রতিদিনকার একাগ্র সালাতে শুকিয়ে যেতে শুরু করে হৃদয়ের সব ক্ষত৷ চোখের সমুখে চিরচেনা পৃথিবী উন্মােচিত হয় নতুন রূপে৷ মহান স্রষ্টার প্রতি আশা-ভরসা বেড়ে যায় বহুগুণে। শূন্যতার জীর্ণ অনুভূতি ঢেকে যায় সবুজ কোমল ঘাসে৷ কষ্টের নীলাভ জলরাশি বাষ্প হয়ে উড়ে যায় ঐ দূর আকাশে।

হাদিস সংকলনের ইতিহাস, Hadis Songkoloner Itihash
-25%

হাদিস সংকলনের ইতিহাস

Original price was: ৳ 360.Current price is: ৳ 270.

হাদিস-সংকলনের ইতিহাস ইসলামের একক বৈশিষ্ট্য। পৃথিবীর আর কোনো জাতির গৌরব করার মতো এমন কিছু নেই। দুঃখের কথা হলো—গর্ব করা দূর কি বাত; আমরা সেই সোনালি ইতিহাস সম্পর্কে জানিই না খুব একটা। সেই অজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রাচ্যবিদরা আমাদের মনে হাদিস-সংক্রান্ত সংশয় উসকে দিতে তৎপর। তাদের এসব দুরভিসন্ধির মোকাবেলায় হাদিস-সংকলনের ইতিহাস সম্পর্কে আমাদের সম্যক অবগতি থাকা উচিত। ঠিক এই জায়গায় পাঠককে সহায়তা করবে এই বই। হাদিসের সংজ্ঞা, প্রকারভেদ, প্রাথমিক মূলনীতি-সহ রাবি তথা বর্ণনাকারীদের সবিস্তার আলোচনা অত্যন্ত সরল ভাষায় তুলে ধরা হয়েছে এখানে। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থগুলো নিয়ে সংক্ষিপ্ত অথচ সারগর্ভ আলোচনা সন্নিবেশিত হয়েছে এই বইয়ে। বইটি রচিত হয়েছে সকল শ্রেণির পাঠকের জন্য, তাই শাস্ত্রীয় পরিভাষাগুলো সবচে সহজ ও বোধগম্য ভাষায় পেশ করা হয়েছে। এই বই বাংলাভাষী হাদিস-পাঠকদের জ্ঞানপিপাসা মেটাতে সহায়তা করবে, ইনশাআল্লাহ।

হালাল হারামের বিধান, Halal Haramer Bidhan
-25%

হালাল হারামের বিধান

Original price was: ৳ 890.Current price is: ৳ 668.

মুসলিম হিসেবে হালাল-হারামের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা আবশ্যক। অবশ্য কিছু বিষয়ের হালাল-হারাম হওয়া নিয়ে কখনো কখনো বেশ দ্বন্দ্বে পড়ে যাই আমরা। এটা হালাল হলে ওটা হারাম কেন, এভাবে হারাম হলে ওভাবে হালাল কেন—এ জাতীয় নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে। দিশেহারা হয়ে পড়ি আমরা। অথচ কোনো কিছুর হালাল কিংবা হারাম সাব্যস্ত হওয়ার যে সামান্য কিছু মূলনীতি রয়েছে, সেগুলো জানা থাকলে এ অবস্থা থেকে অনেকাংশেই বেঁচে থাকা সম্ভব।

একজন মুসলিমের জন্য কোন কাজটি হালাল আর কোনটি হারাম, কোন কাজ এক জায়গায় জায়িয হলেও অন্য জায়গায় বা অন্য সময়ে নাজায়িয, কোনো কাজ জায়িয এবং নাজায়িয হওয়ার কারণগুলোই বা কী? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক-জীবনঘনিষ্ঠ এমন অসংখ্য বিষয়ের বাস্তবধর্মী আলোচনা নিয়ে ড. ইউসুফ আল-কারযাবি রাহিমাহুল্লাহর বিশ্বজুড়ে সাড়াজাগানো গ্রন্থটি প্রকাশিত হলো ‘হালাল-হারামের বিধান’ নামে।

হাসান আল—বাসরি রাহিমাহুল্লাহ — জীবন ও কর্ম, Hasan Al Basri Rahimahullah — Jibon O Kormo
-25%

হাসান আল—বাসরি রাহিমাহুল্লাহ — জীবন ও কর্ম

Original price was: ৳ 175.Current price is: ৳ 131.

জ্ঞানের রাজ্যে ডুব দেবার এক নিরন্তর অভিযান, এক অদম্য জীবনের গল্প। কখনো কেবল একটি হাদিসের জন্য তারা ছুটে গিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে, কখনো-বা রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন কোনো একটি আয়াতের নিগূঢ় অর্থ উদ্ভাবনে। তারা ছিলেন প্রাণবন্ত। সদা উৎফুল্ল। তাদের রাতগুলো ছিল ইবাদতময়। দিনগুলো কর্মমুখর। কুরআনের সাথে তাদের যেন গভীর এক মিতালি। নিঃসন্দেহে তারা সুন্নাহর অতন্দ্র প্রহরী। সত্যের এক প্রকৃত বন্ধু। মিথ্যার ঘোরতম শত্রু। তারা আমাদের মহান ইমাম। আমাদের পূর্বসূরি। সেই মানুষগুলো, যারা আলোকিত করে গেছেন আঁধারকালো পথ; দেখিয়েছেন সহজ-সরল পন্থা। আমাদের জন্য জ্ঞানরাজ্যের সকল দ্বার উন্মুক্ত করে যাওয়া সেই মহান মানুষগুলোর জীবনী আমরা মলাটবদ্ধ করেছি ‘ইমাম সিরিজ’-এ।

হিন্দু থেকে মুসলিম হওয়ার ঈমান-জাগানিয়া সাক্ষাৎকার, Hindu Theke Muslim Howar Iman Jagania Sakkhatkar
-25%

হিন্দু থেকে মুসলিম হওয়ার ঈমান-জাগানিয়া সাক্ষাৎকার

Original price was: ৳ 890.Current price is: ৳ 668.

ভারতের মতো দেশে হিন্দু থেকে মুসলিম হওয়া যে কতটা বিপজ্জনক, এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা এর জ্বলন্ত সাক্ষী। শুধু সত্যগ্রহণের অপরাধে আমাদের ভাইবোনেরা যে ভয়াবহ নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এই বই না পড়লে আমরা তা কল্পনাও করতে পারব না। এই অবর্ণনীয় জুলুম-নির্যাতনও থামাতে পারেনি তাদের ঈমানি কাফেলা। নিম্নবর্ণ থেকে নিয়ে উচ্চবর্ণ, কামার-কুমার থেকে নিয়ে নোবেলের জন্য মনোনীত কবিসাহিত্যিক-সহ সকল শ্রেণি ও পেশার মানুষ আলোকিত হচ্ছেন ঈমানের নুরে। ঈমানের জন্য তাদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় সাহাবিযুগের কথা। প্রতিটি ঘটনাই গল্পউপন্যাসের চরিত্রকেও হার মানায়।

ঈমান তাজা করার জন্য কেউ যদি একটি মাত্র বই পড়তে চান, তিনি যেন এই বই পড়েন। যদি দুটি বই পড়তে চান, তবে এই বইটিই যেন দ্বিতীয়বার পড়েন।

হিফয করতে হলে, Hifz Korte Hole
-25%

হিফয করতে হলে

Original price was: ৳ 150.Current price is: ৳ 113.

কুরআনের পরশে প্রতিটি বস্তুই পরিণত হয় পরম সম্মান ও মর্যাদার পাত্রে। যে-মাসে এ কুরআন অবতীর্ণ হয়েছে, সে-মাস অন্য মাসের চেয়ে অধিক সম্মানের। যে-রাতে এ কুরআন অবতীর্ণ হয়েছে সে-রাত অন্য রাতের তুলনায় অধিক মর্যাদার। যে-নবীর ওপর এ কুরআন অবতীর্ণ হয়েছে, তিনিই সকল নবীর পথিকৃৎ। অতএব, কুরআনের সংস্পর্শে এসে কুরআন অধ্যয়ন ও মুখস্থ করে একজন সাধারণ মানুষও পরিণত হন মহান ব্যক্তিত্বে। আর এভাবেই রচিত হয়েছিল ইসলামের ইতিহাসে কুরআন মুখস্থকরণের সোনালি অধ্যায়।
কীভাবে পবিত্র কুরআন ও হাদীস সহজে মুখস্থ করা যায়, কীভাবে তা স্থায়ীভাবে ধারণ করা যায় এবং এর সহায়ক উপায়সমূহ কী—এসব নিয়ে চমৎকার আলোচনার সমাবেশ ঘটেছে মূল্যবান এই গ্রন্থখানিতে।

হিসনুল মুসলিম, Hisnul Muslim
-25%

হিসনুল মুসলিম

Original price was: ৳ 265.Current price is: ৳ 199.

দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের শুরু ও শেষে নবিজি বিভিন্ন দুআ পড়তেন। নবিজির মুখ-নিঃসৃত এসব দুআ আল্লাহর নিকটও অনেক প্রিয়। নবিজির দুআগুলোতে আল্লাহর মহত্ত্ব নিজের ক্ষুদ্রত্ব এবং আল্লাহর সাহায্যের আকাঙ্ক্ষা অসম্ভব ব্যগ্রতায় বাঙ্ময় হয়ে উঠেছে। আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন তুলে ধরতে নবিজির মাকবুল দুআগুলো হতে পারে আমাদের সর্বোত্তম অবলম্বন। হাদিসে বর্ণিত বিশুদ্ধ দুআগুলো একসাথে ওঠে এসেছে এই বইয়ে। সর্বদা হাতের কাছে রাখার মতো দরকারি একটি বই এটি। যেসব দুআ আমাদের দৈনন্দিন জীবনে সবচে বেশি ব্যবহৃত, এই বইয়ে সেগুলো বিশেষভাবে স্থান পেয়েছে। এই দুআগুলোর পাঠ ও চর্চার মধ্য দিয়ে আমাদের জীবন আরো বিনীত নিবেদিত এবং মার্জিত হয়ে উঠবে, ইনশাআল্লাহ।

-25%

হৃদয় জুড়ানো সালাত

Original price was: ৳ 110.Current price is: ৳ 83.

খুশুখুযু হলো সালাতের প্রাণ। খুশুখুযুহীন সালাত যেন যান্ত্রিক ওঠাবসা ছাড়া কিছু নয়। দুঃখজনক হলেও সত্য, আমাদের সালাত থেকে খুশুখুযু হারিয়ে গেছে। ফলে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে সালাতের সেই প্রভাবও। উদাসীনতার তলদেশে হারিয়ে যাওয়া সেই খুশুখুযু ফিরিয়ে আনতেই আমাদের এবারের পরিবেশনা। সালাতের প্রতিটি পর্বে খুশুখুযু ধরে রাখার অব্যর্থ সব কলাকৌশলে সমৃদ্ধ ‘হৃদয়জুড়ানো সালাত’ বইটি। এ বই পাঠের পর আমাদের সালাতে আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন, ইনশাআল্লাহ।