রিফান্ড পলিসি

০১. কোনো পেইড অর্ডার ক্যান্সেল হলে অথবা গ্রাহক নিজে ক্যান্সেল করার অনুরোধ জানালে, অর্ডারের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।

০২. পেইড অর্ডার কোনো কারণে ডেলিভারি না হলে, অথবা ডেলিভারি হওয়ার পূর্বেই রিটার্ন চলে এলে, গ্রাহকের পরিশোধিত সম্পূর্ণ মূল্য রিফান্ড করা হবে। আর, গ্রাহক যদি নতুন করে অর্ডারটি ডেলিভারি নেওয়ার ইচ্ছে পোষণ করেন, সেক্ষেত্রে অর্ডারটি নতুন করে পাঠানো হবে।

০৩. গ্রাহক কর্তৃক কোনো পণ্য ফেরত পাঠালে, পণ্য যাচাই-বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলেই কেবল অর্ডারের পরিশোধকৃত মূল্য রিফান্ড করা হবে।

০৪. ‘প্রসেসিং স্ট্যাটাসে’ থাকাবস্থায় পেইড অর্ডারের কোনো পণ্যের স্টক শেষ হয়ে গেলে, ক্রেতার সাথে আলোচনাপূর্বক উক্ত পণ্যের টাকা রিফান্ড করে বাকি পণ্য পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ৩-৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড করা হবে, ইনশা আল্লাহ।

০৫. অনলাইন পেমেন্ট মেথডে টেকনিক্যাল কোনো ভুলের কারণে বেশি টাকা কেটে রাখলে, যথাযথ প্রমাণ সাপেক্ষে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।

০৬. অনলাইন পেমেন্ট মেথডে গ্রাহক কর্তৃক পণ্যমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা পেমেন্ট করে থাকলে, মোট মূল্যের অতিরিক্ত টাকা গ্রাহককে রিফান্ড করা হবে। আবার, পেইড অর্ডারের কোনো পণ্য স্টকে না থাকার কারণে বাদ পড়লে, সেক্ষেত্রেও অর্ডারের মোট মূল্য হতে উক্ত পণ্যের মূল্য গ্রাহককে রিফান্ড করা হবে।

০৭. ক্যাশব্যাক অফারের কোনো অর্ডার ক্যান্সেল করা হলে, ক্যাশব্যাকের অ্যামাউন্ট বাদ দিয়ে গ্রাহকের অর্ডারের মূল্য রিফান্ড করা হবে।

০৮. ত্রুটি যুক্ত পণ্যের কারণে কোনো অর্ডারের মূল্য রিফান্ড চাইলে, পণ্য রিসিভ করার ৭ দিনের মধ্যে প্রমাণসহ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে; তবেই রিফান্ড প্রযোজ্য হবে। নির্দিষ্ট সময়ের পর কর্তৃপক্ষকে জানালে রিফান্ড প্রযোজ্য হবে না।

০৯. ত্রুটি যুক্ত পণ্যের কারণে অর্ডারের কোনো পণ্য এক্সচেঞ্জ করতে চাইলে স্টক থাকা সাপেক্ষে, ত্রুটিযুক্ত পণ্যটি পরিবর্তন করে নতুন পণ্য দেওয়া হবে। যদি স্টক না থাকে, তাহলে পণ্যের জন্য পরিশোধিত মূল্য রিফান্ড করা হবে।

১০. আমাদের রিফান্ড প্রসেস করতে সাধারণত ৭-১৫ দিন সময় লাগে। এই সময়ের মধ্যে গ্রাহক রিফান্ড গ্রহণ না করে থাকলে, দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইলো। আমাদের রিফান্ডগুলো সাধারণত মোবাইল ব্যাংকিং সার্ভিসেস যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে প্রসেস করা হয়ে থাকে।