আমাদের গল্প

সমকালীন প্রকাশন লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি প্রকাশনা প্রতিষ্ঠান। ২০১৭ সালে অসীম স্বপ্ন আর বুকভরা সাহস পুঁজি করে এক অনিশ্চিত পথে পা বাড়িয়েছিলাম আমরা। তবে আমাদের ছিল একনিষ্ঠতা, বুকভরা উদ্যম। আর ছিল ইসলামি জ্ঞানের জগৎ ও সাহিত্যাঙ্গনে উচ্চমান ও শুদ্ধতার ছোঁয়া ছড়িয়ে দেওয়ার অদম্য বাসনা। নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, কঠোর পরিশ্রম আর আল্লাহর অশেষ দয়ায় অল্প সময়ের মধ্যেই সমকালীন প্রকাশন দেশের শীর্ষ অবস্থানে পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ।

পাঠকদের অবিচল আস্থা আর অকৃত্রিম ভালোবাসায় আমরা সিক্ত হই। এরই ধারাবাহিকতায় আমরা পাঠকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি একের পর এক কালজয়ী রচনা—সেসবের মধ্যে রয়েছে ‘পড়ো সিরিজ, ফেরা সিরিজ, তিনিই আমার রব সিরিজ, প্রত্যাবর্তন সিরিজ, আমল সিরিজ, বেলা ফুরাবার আগে, মা মা মা এবং বাবা সিরিজ, শিকড়ের সন্ধানে, বাক্সের বাইরে, আর-রাহিকুল মাখতুম, নবিয়ে রহমত, সিরাতে ইবনে হিশাম, অবাধ্যতার ইতিহাস, হালাল হারামের বিধান' সহ আরও শতাধিক পাঠকনন্দিত বই। উল্লেখিত গ্রন্থগুলো আর দশটা বইয়ের মতো নয়, এগুলো হয়ে উঠেছে মানুষের হৃদয়ের গভীরে শান্তি ও জ্ঞানের বীজ বুনে দেওয়ার অনন্য মাধ্যম, আলহামদুলিল্লাহ।

কিছু অর্জন

সমকালীন প্রকাশন কেবল পাঠকের হৃদয়েই ঠাঁই পায়নি; আমাদের কাজের স্বীকৃতি হিসেবে এসেছে অসংখ্য সম্মাননা ও পুরস্কার, যা আমাদের পথচলাকে করেছে আরও বেগবান।

রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ডস:

২০১৯: দেশ-বিদেশের ১৪,০০০ প্রকাশনীর মধ্যে দ্বিতীয় স্থান

২০২০: এক ধাপ এগিয়ে সকল প্রকাশনীর মধ্যে প্রথম স্থান—একটা স্মরণীয় অর্জন, আলহামদুলিল্লাহ

২০২১, ২০২২, ২০২৩, ২০২৪: ধারাবাহিকভাবে বেস্টসেলার অ্যাওয়ার্ড অর্জন

অন্যান্য সম্মাননা:

আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্মাননা স্মারক – ২০২১

বইফেরি বেস্টসেলার অ্যাওয়ার্ড – ২০২২

বইফেরি বেস্টসেলার অ্যাওয়ার্ড – ২০২৩

কাজের ব্যাপ্তি

আজ সমকালীন প্রকাশনের বই কেবল দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়েছে বিশ্বময়। আমাদের জন্য যে প্রাপ্তিটি অপার গর্ব আর আনন্দের, তাহলো—পবিত্র মসজিদে নববির লাইব্রেরিতে আমাদের বইগুলো সম্মানের সাথে স্থান করে নিয়েছে, যেখানে বিশ্বের হাজারো জ্ঞানপিপাসু বাংলা ভাষাভাষী পাঠক আমাদের রচনা পড়ে সমৃদ্ধ হচ্ছেন, আলহামদুলিল্লাহ।

শেষ কথা

আমাদের এই পথচলায় সর্বাগ্রে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে, যাঁর অসীম করুণা ছাড়া এ সাফল্য কখনোই সম্ভব ছিল না। আর হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীদের, যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন, যারা চলার পথে শক্তি এবং আজকের অবস্থানে পৌঁছাতে অনুপ্রেরণা যুগিয়েছেন। সমকালীন প্রকাশনকে ভালোবাসা ও সমর্থন জানানোর জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন ওহির জ্ঞানের পরশে আলোকিত এই অঙ্গনে আমাদের পথচলা আরও মসৃণ, সার্থক ও কল্যাণময় করে দেন। আমিন।