শর্তাবলী

সমকালীনের অনলাইন সার্ভিসে আপনাকে স্বাগতম। আমাদের নিকট থেকে সেবাগ্রহণের জন্য নিম্নোক্ত শর্তগুলোতে গ্রাহকদের একমত হওয়া আবশ্যিক:

০১. এই শর্তাদিতে, “আপনি”, “গ্রাহক”, “ক্রেতা” কিংবা “ব্যবহারকারী” বলতে ওয়েবসাইটের কন্টেন্ট এবং এর মাধ্যমে প্রদত্ত সেবাগুলি যারা ব্যবহার বা গ্রহণ করেন তাদেরকে বোঝায়। “ওয়েবসাইট”, “সমকালীন”, “আমরা”, এবং “আমাদের” শব্দগুলো দ্বারা এই ওয়েবসাইট অথবা সমকালীন প্রকাশন লিমিটেডকে বোঝায়।

০২. এই ওয়েবসাইটটি সমকালীন প্রকাশন লিমিটেড দ্বারা পরিচালিত।

০৩. আমরা যে কোন সময়ে এখানে বর্ণিত শর্তাবলি পরিবর্তন করার অধিকার রাখি। যা ওয়েবসাইটে প্রকাশ করার সাথে সাথে কার্যকর হবে। আপনার এই ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখার মানে হচ্ছে আপনি সংশোধিত শর্তাদি মেনে নিয়েছেন।

০৪. আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য সবসময় আমাদের স্টকে থাকে না। আপনার অর্ডারকৃত কোন পণ্য স্টকে না থাকলে, রিস্টক করে পাঠানো হবে, ইনশা আল্লাহ। যদি রিস্টক করাও সম্ভব না হয়, তাহলে সমকালীন আপনাকে সেই পণ্য সরবরাহ করতে পারবে না।

০৫. আমরা আমাদের পণ্যের বিবরণ যথাসম্ভব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। এরপরও কোন পণ্যের বিবরণ যদি ওয়েব সাইটের বিবরণের সাথে না মিলে, তাহলে তার একমাত্র সমাধান হচ্ছে আমাদের নিকট উক্ত পণ্য অব্যবহৃত অবস্থায় ফেরত পাঠানো।

০৬. আপনার অর্ডারটি আমাদের নিকট একটি প্রস্তাব মাত্র – এটি কোন বিক্রয় চুক্তি নয়। আপনার অর্ডার প্রাপ্তির পর আপনাকে একটি নিশ্চিতকরণ ইমেইল এবং / অথবা এসএমএস পাঠানো হতে পারে। এই ইমেইল অথবা এসএমএসও কোন বিক্রয় চুক্তি নয়। বিক্রয় চুক্তি তখনই সম্পন্ন হবে যখন আপনার অর্ডারকৃত পণ্য আপনার নিকট হস্তান্তর করা হবে। সুতরাং, আপনার অর্ডারকৃত পণ্য আপনার কাছে হস্তান্তরের আগে, যেকোনো সময় আপনি অর্ডারটি বাতিল করতে পারেন।

০৭. সমকালীনে আমরা সুনির্দিষ্ট কারণ ছাড়া সাধারণত কোনো অর্ডার বাতিল করি না; তবে কোনো প্রকার কারণ দেখানো ছাড়াই যেকোনো অর্ডার বাতিল করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।